Search
Close this search box.

সময় চলে খেয়াল মতো
উলটে পালটে নক্‌শা যতো
ছকগুলোকে সে উল্টাবেই।
কোথাও কোনো নিয়ম নেই।

চললে আমি সময় ধরে
সময় শুধু ঠাট্টা করে
সময়সূচি পাল্টাবেই।
কোথাও কোনো নিয়ম নেই।

ঘণ্টা গুনে একা একা
তোমার জন্য বসে থাকা
তোমার কিন্তু আসতে নেই…
যখন তোমায় চাইছি না
ঠিক সে মূহুর্তে এক শাখের মতো
তোমার সুরে ডাক দিলেই।
কোথাও কোনো নিয়ম নেই।

প্রত্যাশা নেই অমনি তুমি
অনুভবের জন্মভূমি
হয়তো অনেক দূর থেকেই…
কোথাও কোনো নিয়ম নেই।

শেয়ার করুন: