Search
Close this search box.

বাঁশুরিয়া

বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

এ শহরে এসছ তুমি কবে কোন রাজ্য থেকে
তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে
আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া
প্রাণে গান নাই মিছে তাই রবি ঠাকুর মূর্তি গড়া
তোমার ওই দেহাতী গান দোলে যখন বাঁশির মুখে
আমাদের নকল ভন্ড কৃষ্টি চালায় কড়াত বুকে
বুকে আর গলায় আমার শহর কলকাতায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

ঠেলা ভ্যান চালাও তুমি কিংবা ভাড়া গাড়ির ক্লিনার
ক’বছরে একবার যাও তোমার দেশে নদীর কিনার
ফাঁক পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের ডাকে
দেশে গিয়ে এমন সুরে হয়তো ডাক কলকাতাকে
ফিরে এসে উদোম খাট গায় গতরে ব্যস্ত হাতে
মজুরিতে ভাগ বসাচ্ছে কারা তোমার কলকাতাতে?
তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

শেয়ার করুন:

আয়ান রশীদ

গালিবের কবিতার কলি,অস্ফুটে যতবার বলি, আবলুশি ভাবনার ফাঁকে,ততবার খুঁজেছি তোমাকে। মারোয়ায় ধ্রুব ধৈবত,ঝুমরায় ঢিমে সঙ্গত, কোমল ঋষভ আশাবরি ,খুঁজেছি বিলাসখানি

আরও পড়ুন / শুনুন >

সমকালীন আধুনিক বাংলা গান ও কবির সুমন ~ শ্রীকান্ত আচার্য

“সমকালীন আধুনিক বাংলা গানের কথা বলতে গেলে সুমনের কথা আসবেই। সুমনের সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৮৯-৯০ সালে। আমার বন্ধুদের মাধ্যমে

আরও পড়ুন / শুনুন >