Search
Close this search box.

চেনা দুঃখ চেনা সুখ

চেনা দুঃখ চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ;
চেনা আলো চেনা অন্ধকার;
চেনা মাটি, চেনা পাড়া, চেনা পথে কড়া নড়া,
চেনা রাতে চেনা চিৎকার।
চেনা চোখ, চেনা ঠোঁট, চেনা ছেলেদের জোট,
চেনা মোড়ে চেনা দঙ্গল
চেনা ভাংগা পথ ঘাট, চেনা বাড়ি, চেনা মাঠ,
চেনা নাগরিক জংগল
চেনা বাস, চেনা রুট, চেনা রুটি বিস্কুট,
চেনা চেনা চায়ের গ্লাস।

চেনা সিগারেট খাওয়া,
চেনা পথে হেটে যাওয়া,
চেনা ছবি স্বপ্নের লাশ;
চেনা রাগ, চেনা ক্রোধ,
চেনা, চেনা প্রতিশোধ,
চেনা ছুরি, চেনা আক্রোশ,
চেনা ঘৃনা বিদ্বেষ, চেনা লজ্জা এই দেশ,
চেনা ভয়, অচেনা আপোষ।

Shubhayu Majumder

শেয়ার করুন:

সোমদ্যুতি

সোমদ্যুতি তুমি কাঁদছিলে একা একা শ্মশানেই হল ছেলেটার সাথে দেখা, সুদীপ্ত ছিল তোমারই বয়সী ছেলে চিনতে না তাকে শ্মশানেই দেখা

আরও পড়ুন / শুনুন >