Search
Close this search box.

বাড়ি থেকে পালিয়ে

বাড়ি থেকে পালালেই অরিনোক্কো
সাঁকো পেরিয়েই দেখা হাওড়ার ব্রিজ
অনেক ঘুইরা শেষে কলকাতা আসা
শ্যামল মিত্তিরের গলায় প্লেব্যাক।

দু’ চোখে আবিষ্কার সেই ছেলে অপু
যদি সে বাঙালি হয় শহীদ কাদরী
আপনার কবিতায় টো টো কোম্পানি
ঋত্বিক শটে পাওয়া নিজেকে আবার।

হেমাঙ্গ বিশ্বাস, বাহাদুর খান
কখনও পল্লীসুর, কখনও বাহার
বিয়ের বাসর থেকে উঠে আসা বউ
ঘোমটা টানল দূর লংশটে একা।

একা আমি বুড়ো হই সকাল বিকেল
ক্লোজ আপে মাড়োয়া রাগ একলা বসেছে
বাড়ি থেকে পালালেই মনে পড়ে যাবে
কাটজুড়ি আর অরিনোক্কোর গান।

শেয়ার করুন:

বেচারিরা

ওরা গাল দেয় আমি কলমা পড়েছি বলেমুসলিম বিদ্বেষের তোলে নিশানজন্মের ঘৃণা লুকনো অস্ত্র খোলেআমি গর্বিত বাঙালি মুসলমান।ওরা রাগ করে আমি

আরও পড়ুন / শুনুন >

জাতিস্বরলিপি

আমার আর বেশি দিন নেই শীতের সেই বিকেলে কবীর, শ্রীকান্ত, রূপঙ্কর, ইন্দ্রদীপ, সিধু, অনুপম-কে নিয়ে বাংলা গানের পেয়ালায় তুফান। সাক্ষী

আরও পড়ুন / শুনুন >