Search
Close this search box.

বিদায় পরিচিতা

বিদায় পরিচিতা এই বিদায়ের সুর
চুপি চুপি ডাকে দূর বহুদূর
দিগন্তে রযেছে আকাশ একাই
বিদায় পরিচিতা আকাশ নিঃসঙ্গ, তার কাছে যাই

রাগ করে কি লাভ দোষ দিলেই বা কি
প্রমানেরও নেই কিছু, সব -ই এক এক -ই
জনহীন সৈকতে সিগারেটের ছাই
বিদায় পরিচিতা আকাশ ধুসর তার কাছে যাই

সাবেক কুশীলব এই নাটকে নেই
গোলামচোর পালায় গোলাম থাকলেই
শাসন করে মুর্খ চোখ রাঙায় দলবল
বিদায় পরিচিতা, আমার চোখে তুমি, তোমার চোখে জল

সনের আরশিতে সময় -এর মুখ
রাংতায় মোরা যুগের অসুখ
নির্বোধের দল বলে, সাবাস এই তো চাই
বিদায় পরিচিতা আকাশ অবাক তার কাছে যাই

রাস্তায় পরে আছে স্বপ্নের লাশ
বাতাসে লুকোনো তার দীর্ঘশ্বাস
খুন হওয়া স্বপ্নের চোখ ঢেকে দেয়া চাই
বিদায় পরিচিতা আকাশ নিঃসঙ্গ, তার কাছে যাই

কি হবে গান লিখে তবু লিখি গান
বয়েস হলো আমার বুড়ো হলেন ডিলান
তুমি শোনো বা না শোনো শুধু তোমাকে শোনাই
বিদায় পরিচিতা তুমি একা আমি একাই।

শেয়ার করুন:

গণহত্যার নাম ভূপাল

https://www.youtube.com/watch?v=IX6jxCMyYk4 সারি সারিসারি সারি মরা মানুষদৃষ্টিহীন মানুষনিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়াছটফট করে করে মরে যাওয়াবমি করে করে মরে যাওয়ামানুষ মানুষ মানুষ!

আরও পড়ুন / শুনুন >

প্রথম সবকিছু

প্রথম স্কুলে যাবার দিন, প্রথমবার ফেল,প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলার রেল,প্রথম খেলা লেকের মাঠে প্রথম ফুটবল,মান্না, পিকে, চুনির ছবি- বিরাট

আরও পড়ুন / শুনুন >