Search
Close this search box.

আগে ভোট দিন পরে দেখা যাবে
ভোট গননার পরে কে পাবে কি পাবে
আগে ভোট দিন।

নেই জল নেই পথ নেই বিদ্যুৎ
তবুও ভোটের হাতি বিনয়ী মাহুত
সব দেব সব দেব ভোট পাই যদি
ভোট দিয়ে পাকা করা আমাদের গদি
আগে ভোট দিন।

আমিও লড়েছি খুব জিতে গেছি ভোটে
সংসদে বসে থাকি পাশাপাশি জোটে
গণতান্ত্রিক পথে বিল আসে যায়
সরকার খায় ভোট- ভোটার কি খায়
আগে ভোট দিন।

পুরসভা ভোট ভোট পঞ্চায়েতে
জল আসবে কি বোরো ধানের ক্ষেতে
জল সেঁচে টান মানে ভাতে পরে টান
পেটে খিদে নিয়ে বল, “এদেশ মহান”…

আগে ভোট দিন পরে দেখা যাবে
ভোট গননার পরে কে পাবে কি পাবে
আগে ভোট দিন।

শেয়ার করুন:

আখতারুজ্জামান ইলিয়াস স্মরণে

ফেসবুকে দেখলাম আজ আখতারুজ্জামান ইলিয়াসের জন্মদিন। মন চলে গেল ১৯৯৫ সালে। আখতারুজ্জামান ইলিয়াস তখন বিখ্যাত ক্যান্সার-চিকিৎসক ও বিশেষজ্ঞ ডাক্তার স্থবির

আরও পড়ুন / শুনুন >

চে

চে, খুনিদের গেঞ্জিতে তুমি হলে ছবি তোমারি ভাগ্যে ভোট ভোট মতলবি তাপসীর খুনিদের গেঞ্জিতে চে তাপসীর আত্মাও চেয়ে দেখছে… তাপসী

আরও পড়ুন / শুনুন >