যে ছিল আমার স্বপ্নচারিণী
তারেই বুঝিতে পারিনি
দিন চলে গেছে খুজিতে খুজিতে।।
শুভখনে কাছে ডাকিলে,
লজ্জা আমার ঢাকিলে গো,
তোমারে সহজে পেরেছি বুঝিতে।।
কে মোরে ফিরাবে অনাদরে
কে মোরে ডাকিবে কাছে,
কাহারও প্রেমেরও বেদনায় আমারও মূল্য আছে,
এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে
আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে।।





























