চল সিগারেট খাই
ভুলে বুকের বালাই
ঝেড়ে অলস ফুসফুস
হবে সরকার ঝালাই।
যত গরিব মানুষ
বলবে পালাই পালাই
সুদীপ্ত সেন যেন
খান ক্ষীর আর মালাই।
চল শুল্ক বাড়াই
ভুলে যুক্তির বালাই
নিয়ে লোকের টাকা
হবে চুরি ঝালাই।
লোকের টাকা নিয়ে
দেব টাকা ফেরত
চিটিং ফান্ড রাজনীতি
হল চুরির আড়ত।
চল কাগজ বানাই
ভুলে কাজের বালাই
ফুঁকে শাসক শিঙা
টিভি চ্যানেল চালাই।
গণতন্ত্র বাংলায়
চিটিং ফান্ডের জামাই
জন প্রতিনিধি করে
দেদার কামাই।
চল সিগারেট খাই…
চল শুল্ক বাড়াই…
চল কাগজ বানাই…
টিভি চ্যানেল বানাই…





























