Search
Close this search box.

তোমাকে অভিবাদন প্রিয়তমা

তোমাকে অভিবাদন প্রিয়তমা…প্রিয়তমা
ভয় নেই এমন দিন এনে দেব
দেখ সেনাবাহিনীর বন্দুক নয়, শুধু গোলাপের তোড়া হাতে
কুচকাওয়াজ করবে তোমার সামনে,
শুধু তোমাকেই তোমাকেই স্যালুট করবে তারা দিনরাত।।

ভয় নেই এমন দিন এনে দেব
বনবাদাড় ডিঙিয়ে, কাঁটাতার পেড়িয়ে,
ব্যারিকেড পেরিয়ে, সাঁজোয়া গাড়ির ঝাঁক আসবে,
বেহালা, গীটার, বাঁশি, হারমোনিকা নিয়ে
শুধু তোমারি তোমারি দোড়গোড়ায়, প্রিয়তমা।।

ভয় নেই এমন দিন এনে দেব
বোমারু জঙ্গী যত বিমানের ঝাঁক থেকে
বোমা নয়, গুলি নয়, চকলেট, টফি রাশি রাশি
প্যারাটুপারের মত ঝড়বে
শুধু তোমারি তোমারি উঠোন জুড়ে প্রিয়তমা।।

~~~ মূল কবিতা শহীদ কাদরীর লেখা, আংশিক পরিবর্তনে সুর/কণ্ঠে কবীর সুমন।

শেয়ার করুন:

আখতারুজ্জামান ইলিয়াস স্মরণে

ফেসবুকে দেখলাম আজ আখতারুজ্জামান ইলিয়াসের জন্মদিন। মন চলে গেল ১৯৯৫ সালে। আখতারুজ্জামান ইলিয়াস তখন বিখ্যাত ক্যান্সার-চিকিৎসক ও বিশেষজ্ঞ ডাক্তার স্থবির

আরও পড়ুন / শুনুন >

ব্রিগেডে মিটিং

ব্রিগেডে মিটিং হবে লক্ষ লক্ষ মাথাব্রিগেডে মিটিং শেষ হাঁপাচ্ছে কলকাতাব্রিগেডে মিটিং হবে ময়দান তোলপাড়ব্রিগেডে মিটিং শেষ ছড়ানো চায়ের ভাঁড়ব্রিগেডে মিটিং

আরও পড়ুন / শুনুন >

কাঠের পা

কাঠের পায়ে ঘুঙ্গুর বাঁধাকাঠের কৃষ্ণ কাঠের রাধাকোন কাঠে কে ছন্দ রাখেন‘গনেশ পাইন’ বাউল আঁকেন। রইলো ডুগি পায়ের ফাঁকেএকতারা এক হাতেই

আরও পড়ুন / শুনুন >