Search
Close this search box.

গানওলা

ও গানওলা আরেকটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।

ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা
চলে গেছে বেহালা নিয়ে
চলে গেছে গান শুনিয়ে।

এই পালটানো সময়
সে ফিরবে কি ফিরবে না জানা নেই
ও গানওয়ালা আরেকটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।

কৈশরে শেষ হওয়া
রঙচঙে স্বপ্নের দিন
চলে গেছে রঙ হারিয়ে
চলে গেছে মুখ ফিরিয়ে।

এই ফাটকাবাজির দেশে
স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই
ও গানওলা আরেকটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।

শেয়ার করুন:

চিলকা

এসব কিন্তু ছুটিতেই হতে পারে বলেছিলে তুমি চিলকা লেকের ধারে শরীরে তখন ঢেউ উঠছিল তাই বলেছিলে চল তোমার ঘরেই যাই

আরও পড়ুন / শুনুন >

ফেলুদার গান

বুদ্ধি আমার শাণিয়ে নেওয়া কিছুই দৃষ্টি এড়ায় না এদিক ওদিক বেড়ায় তবু ভুলের পাড়া বেড়ায় না দার্জিলিঙে, রাজস্থানে গণ্ডগোলে, গ্যাঙটকে

আরও পড়ুন / শুনুন >