এসব কিন্তু ছুটিতেই হতে পারে
বলেছিলে তুমি চিলকা লেকের ধারে
শরীরে তখন ঢেউ উঠছিল তাই
বলেছিলে চল তোমার ঘরেই যাই
গেস্ট হউসের কামড়ায় বিছানায়
বলেছিলে প্রেম ছুটি কাটাতেই চাই
তার বেশি কিছু কখনও চেওনা তুমি
চিলকায় ছুটি কামনার পটভূমি…
তুমিও স্বাধীন কামনাও স্বাধীনতা
সারাতে চাইনা শরীরের কথকথা
রাত জেগে কথা মাস কাভারের দায়
মানিনি আমরা চিলকার ঘরটায়
কাজে বেরোনোর আগে রান্নাঘর
ধুয়ে ফেলা ডিশ ব্রেকফাস্টের পর
মিনিবাসে উঠা ঘেম ভিড় গায় গায়
মানিনি আমরা চিলকার ঘরটায়…
সন্ধ্যে বেলায় বৃথাই কৈফিয়ত
প্রমান দাখিল কার ভালবাসা সৎ
কার সাথে দেখা হয়েছিল পাঁচটায়
জানতে চাইনি চিলকার ঘরটায়
দাম্পত্যের ব্যাগার খাটুনি খেঁটে
যাইনি আমরা মুদির দোকানে হাঁটে
মাসের বাজেট মাইনের দিনটায়
করিনি আমরা চিলকার ঘরটায়…
ঠিকানা দাওনি নাওনি ঠিকানা শেষে
রইল ঠিকানা কয়েক দিনের দেশে
সেদেশ কেবল ছুটিতেই হতে পারে
বলেছিলে তুমি চিলকা লেকের ধারে
বলেছিলে তুমি চিলকা লেকের ধারে।।





























