Search
Close this search box.

শানিয়ে নেওয়া

বুদ্ধি আমার শানিয়ে নেওয়া,কিছুই দৃষ্টি এড়ায় না,
এদিক ওদিক বেড়ায় তবু,ভুলের পাড়া মাড়ায় না
দার্জিলিঙে রাজস্থানে,গণ্ডগোলে গ্যাংটকে,
খুন খারাপি মূর্তি চুরি,লোভীর লালা লকলকে,
গল্পে আমি দিব্যি ছিলাম,গ্রীষ্ম বর্ষা শরৎ শীত
আমার স্বপ্ন সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ।

তপেশ আমার সঙ্গী ছিল,সঙ্গী ছিলেন লালমোহন,
বয়েস একটু বাড়তি হলেও কম ছিল না টাটকা মন।
উটের পিঠে সওয়ার করে,নাস্তানাবুদ হলেন খুব,
লালমোহনের কলমখানা অনেক লিখেও এখন চুপ,
গল্পে তিনি ভালোই ছিলেন,গ্রীষ্ম বর্ষা শরৎ শীত
জটায়ুকে সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ।

অনেক দেখা অনেক জানা,অনেক কিছু করার পর,
স্মৃতির মধ্যে থমকে থাকা,আমার পক্ষে কষ্টকর,
লালমোহন আর তোপসে টারও একই দশা দেখতে পাই,
ইচ্ছে করে সবাই মিলে,নতুন কিছু করতে যাই
তখন আবার গল্প হবে,রহস্যতেই ভর করে,
ছুটবে আবার কল্পনাটা, সত্যজিতের পথ ধরে।

Shubhayu Majumder

শেয়ার করুন:

একলা হতে

একলা হতে চাইছে আকাশ মেঘগুলোকে সরিয়ে দিয়ে ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে… একলা হতে চাইছে গাছটাও হলদে

আরও পড়ুন / শুনুন >

গাছের তলায়

গাছের তলায় জ্বলছে উনুন চলছে শাকের ঘন্ট রাঁধাএমন কি সে গাছের ডালে দড়ি পিঁড়ির দোলনা বাঁধাগাছ তলাতে ক্যানেস্তারা প্যাকিং বাক্স

আরও পড়ুন / শুনুন >