Search
Close this search box.

চে, খুনিদের গেঞ্জিতে তুমি হলে ছবি
তোমারি ভাগ্যে ভোট ভোট মতলবি
তাপসীর খুনিদের গেঞ্জিতে চে
তাপসীর আত্মাও চেয়ে দেখছে…

তাপসী তুমি আমার নিশানের নাম
এরা নাকি মার্ক্সসিস্ট এরা নাকি বাম
তোমাকেও মারে এরা চে কেও মারে
এদেশে চে গুয়েভারা মরে বারেবারে…

আজাদ আর শশধর তোমারিতো ভাই
ভরতের ভূত বলে প্রতিশোধ চাই
খুন করে নয় সেটা মনে রেখে দিয়ে
আমি প্রতিশোধ নেবো এ গান বানিয়ে…

একেকটা গান, একেকটা গান, একেকটা গান হবে চের মত একা
তাঁর চোখে যাবে কাল ভোরটাকে দেখা
ভোর হলে বদলাবে কতটুকু আর
জনগন পরিবর্তন দরকার।।

শেয়ার করুন: