এই প্রেমহীন সময়ে বলছি তোমায় ভালোবাসি
এই অন্ধকারেই চল জোনাকীকে ডেকে নিয়ে আসি ।
এই পাথরে পাথর যুগে বলছি তোমায় চুমু খাও
বড় শুকিয়ে যাচ্ছে সব, ঠোঁটে ঠোঁট আদরে ভেজাও ।
এই একঘেয়ে দিনকালে বলছি তোমায় দাও ভাষা
বড় বেসুরো এ সময়ে কার আছে গানের পিপাসা ?
আমি তোমাকে পেয়েছি তাই দূরে রাখি কবরের ডাক
জ্বলে জোনাকীর রোশনাই এই রাত আমাদের থাক ।





























