এ লড়াই শেষের লড়াই
এ লড়াই বাঁচা মরার
এ লড়াই তোমার আমার
এ লড়াই সর্বহারার।।
এ লড়াই জিততে হবে
কঠিন বুকে শপথ নিলাম
এ লড়াই জিতবো বলে
কত না প্রান বিলিয়ে দিলাম।।
এ লড়াই তোমার আমার
সবার স্বপন সফল করার
এ লড়াই তোমার আমার
এ লড়াই সর্বহারার।।
এ লড়াই দিন মজুরের
এ লড়াই ক্ষেতের চাষির
এ লড়াই শতাব্দীকাল বঞ্ছিত সব বিশ্ববাসীর।।
এ লড়াই সেই সে লড়াই
সকল লড়াই ঘুচিয়ে দেবার
এ লড়াই বহু দিনের বাকির হিসেব চুকিয়ে দেবার।
এ লড়াই আঁধার চিরে
আলোর তোরণ পরশ করার
এ লড়াই তোমার আমার
এ লড়াই সর্বহারার।।





























