Search
Close this search box.

ekushey-february

একুশে জন্ম একুশে আশা
একুশ আমার বাংলা ভাষা।

একুশে খিদে ভাতের থালা
একুশ আমার বর্ণমালা ।

একুশে শহীদ একুশে প্রাণ
একুশ আমার বাংলা গান।

একুশে শপথ একুশে বড়াই
একুশ বাংলা ভাষার লড়াই।

একুশে মিছিল একুশে হাঁটা
একুশ মানে না পথের কাঁটা।

একুশে জীবন লক্ষ বার
একুশ আমার অহংকার।

শেয়ার করুন:

ভরসা থাকুক

ভরসা থাকুক টেলিগ্রাফের তারেই বসা ফিঙের ল্যাজে ভরসা থাকুক চালে ডালে তেলে নুনে আর পেঁয়াজে । ভরসা থাকুক ফড়িং হয়ে

আরও পড়ুন / শুনুন >

সমকালীন গান

ভীষণ সুচিন্তিত নয়। ভাবতে ভাবতে লেখা – আজকাল-এ শ্রী অলোকপ্রসাদ চট্টোপাধ্যায়ের রিভিউ পড়ে। আমার কথাই ঠিক এমন কোনও দাবি আমার

আরও পড়ুন / শুনুন >