Search
Close this search box.

তুমি বললেই

তুমি বললেই হবে
উল্টাবে কাজ পৃথিবীর আজ
দারুণ অসম্ভবে।

সূর্য উঠবে অস্ত যাবেনা
রাত্তির আর পাত্তা পাবেনা
এইতো সকাল সবে;
তুমি বললেই হবে।

ছুটবে ইঁদুর ধরতে বেড়াল
বাঘের শ্বশুর হবেই শেয়াল
ওলট পালট তবে;
তুমি বললেই হবে।

বোম্বেটে এক যুদ্ধ মন্ত্রী
হবে বিলকুল শান্তিতন্ত্রী
পায়রার কলরবে;
তুমি বললেই হবে।

আমি একমাস লিখব না গান
দেখবো দুজন নদীর উজান
অনুভবে অনুভবে;
তুমি বললেই হবে।

চিনবে না কেউ দুজনকে আর
দু’খানি বেহালা অর্কেস্ট্রার,
বাজায় হৃদয় দুটি,
তুমি বললেই ছুটি।।

শেয়ার করুন:

কার্তিক

কার্তিক তোর নতুন দোকান, পুরোনোটা ভাঙ্গলো পুলিশ দরমার ঠেকনো দিয়ে, আবার চায়ের দোকান খুলিস। পুরোনো চিলতে জমি, কফি পার্লারের পেটে

আরও পড়ুন / শুনুন >

নষ্ট সময়

নষ্ট সময় একা একা লেখা কবিতা। ভ্রষ্ট সময় একা একা নেওয়া নিশানা। অক্ষর নিলে শব্দের বাঁক ভাবিয়ে কবিতা তোমায় ভাবাক,

আরও পড়ুন / শুনুন >