Search
Close this search box.

আগুন দেখেছি আমি

আগুন দেখেছি আমি কত জানলায়
কত জানলায় তার মুখের আদল
কত জানলায় ঝরে অকাল বাদল।

কত জানলার কাছে কত চেনা নাম
কত দেখা হাসিমুখ ভাসে অবিরাম
কত জানলার কাছে একলা মানুষ
একলা পৃথিবী তার যেন মহাকাল
কত জানলায় আসে একার সকাল।

কত জানলার কাছে রাখা পোস্টার
কত কথা কত ক্ষিদে কত চিৎকার
কত জানলার কাছে কাতারে কাতার
মানুষ জমেছে, দাবি গরাদ ভাঙার
ভাঙে যেন জানলার গরাদ সবার।

শেয়ার করুন:

মেয়েটা

আমার শহরে এসেছে মেয়েটা হালচাল জানা নেই বিশ্বাস করে বসলো কেন যে তিনটি পুরুষকেই। পুরুষ কিংবা নপুংসকের রয়েছে গায়ের জোর

আরও পড়ুন / শুনুন >

সুমনামি ০৯

বেশির ভাগ মানুষের জীবনেই মায়ের মুখে শোনা কোনও গান বা নিদেন পক্ষে গুনগুনানি সম্ভবত তাদের প্রথম গান শোনার অভিজ্ঞতা। সব

আরও পড়ুন / শুনুন >