Search
Close this search box.

বিদ্রোহ আসছেই

ছোট্ট কুকুর ছানাটাকে নিয়ে যাচ্ছে ছোট্ট মেয়ে
হয়ত খেলতে চেয়ে হয়ত বাঁচতে চেয়ে।।
আমি চেয়ে দেখছি আমারই নাতনি
আমায় সঙ্গে নিল, রাস্তা চিনিয়ে দিল, আমায় সাহস দিল।

আমার বয়সী রাজনীতিকরা ধ্বংসের কি দিবানা
নজরে ভোটের থালা, গলায় টাকার মালা।।
আমার বয়সী নেতাদের আছে ভাবনাও একটাই
ক্ষমতায় থাকা চাই, আরও টাকা কড়ি চাই।।

জঙ্গল গুলো বেঁচে দেব চল দূর করে আদিবাসী
পুঁজির অট্ট হাসি, কারা তবে সন্ত্রাসী!!
পুকুর গুলোকে ভরাট করবো, বন্ধুরা প্রমোটার
সরকারি উপাচার, পুলিশকে দরকার।।

নাতি নাতনির কি হবে নেতারা, তোমাদের বুঝি নেই
চোখ দাও সেদিকেই…
বিদ্রোহ আসছেই।।
আমার নাতনি বাঁচাতে চাইছে ছোট্ট কুকুর ছানা
বিদ্রোহী একখানা।

ছোট্ট কুকুর ছানাটাকে নিয়ে যাচ্ছে ছোট্ট মেয়ে
হয়ত খেলতে চেয়ে হয়ত বাঁচতে চেয়ে।
আমি চেয়ে দেখছি আমারই নাতনি
আমায় সঙ্গে নিল, রাস্তা চিনিয়ে দিল, আমায় সাহস দিল।

শেয়ার করুন:

দার্জিলিং এর গান

খাঁদের ধারের রেলিং তোমার টানেআমার সামনে কৈশোর টেনে আনেভোরের কুয়াশা খেলনার রেল গাড়ীপাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাড়ী চলো অঞ্জন ছুটিতে

আরও পড়ুন / শুনুন >

ন’টায়

ন’টায় অফিস যাবার তাড়া মাথার চুলগুলো সব খাড়া ন’টায় রান্নাঘরে হুলুস্থুলু গিন্নি মাতায় পাড়া। ন’টায় ছেলেমেয়ের স্কুল ন’টায় হারায় কানের

আরও পড়ুন / শুনুন >