Search
Close this search box.

মগজে কারফিউ

মগজে কারফিউ
নিষেধ বেরনো
ভাবনা নিয়ে একা
রাস্তা পেরনো।

ভাবতে বেরোলে
রাস্তা পেরলে
পেয়াদা ধরবে
বেঘোরে মরবে।

অন্য পোশাকে
কলার খোসাকে
দেখলে সাবধান
রেখো হে ব্যবধান।

ফারাক রেখে দিও
কথায় কর্মে
এটাই লেখা আছে
যুগের ধর্মে।

ফারাক রেখে দিও
সকালে সন্ধ্যায়
সময় কেটে যাবে
সফল ধান্দায়।

সফল সবই শুধু
বিফল এ সময়
মগজে কারফিউ
ভাবতে ভয় হয়!

শেয়ার করুন:

রক্ষাকবচ

ভাবলে এবার চেপ্টে যাব বৃথাই সবাই চড়াও হ’লে আমার বুকে, একটু ভাবো রক্ষাকবচ গিটার ঝোলে। ছ’তার ছুঁয়ে গাইছে আঙুল জন্মখ্যাপা

আরও পড়ুন / শুনুন >

গাছের তলায়

গাছের তলায় জ্বলছে উনুন চলছে শাকের ঘন্ট রাঁধাএমন কি সে গাছের ডালে দড়ি পিঁড়ির দোলনা বাঁধাগাছ তলাতে ক্যানেস্তারা প্যাকিং বাক্স

আরও পড়ুন / শুনুন >