Search
Close this search box.

রসিকতা

কে হাসলো, কে হাসালো
হাসি দেখে কে শাসালও
কে খেলো বিষম।
সাবধান! হাসি মানা
হাসলেই জেলখানা
সাক্ষাৎ যম।

গম্ভীর হয়ে থাকো
নাড়িয়ো না এই সাঁকো
আইনের যাতা
ধরবে তোমার গলা
নেতা দেবে কানমলা
ন্যাড়া হবে মাথা।

চড়-ঘুষি খাবে এ মুখে
যদি তুমি ফেসবুকে
কাউকে হাসাও।
হাসিটা লুকিয়ে ফেলো
পরিবর্তন এলো
পালাও, পালাও।

পালিয়ে যা হাসি তুই
গম্ভীর মুখে শুই
কান্নার খুঁজে,
সে রাজ্য কয় প্রভু
যেখানে নেতার তবুও
রসিকতা বুঝে।

শেয়ার করুন:

আজাদ

বড় কাছ থেকে ছিলো গুলিটা, বুক টিপ করে নয় খুলিটা পোড়া দাগওলা ঐ গর্ত হল গণতন্তের শর্ত বড় একা ছিলো

আরও পড়ুন / শুনুন >