Search
Close this search box.

নেচে ওঠ

নেচে ওঠ নিথর সময় , নেচে ওঠ থমকে যাওয়া
বেঁচে ওঠ বুকের মধ্যে নতুন গানের নৌকো বাওয়া
নেচে ওঠ সৃষ্টিছাড়া , নেচে ওঠ খ্যাপার মত
বেঁচে ওঠ বুকের মধ্যে না লেখাসব পদ্য যত।

নেচে ওঠ একলা পুরুষ, নেচে ওঠ একলা মেয়ে
বেঁচে ওঠ বুকের মধ্যে ভীষণ ভালবাসতে চেয়ে
নেচে ওঠ সৃষ্টিছাড়া , নেচে ওঠ খ্যাপার মত
বেঁচে ওঠ বুকের মধ্যে না লেখাসব পদ্য যত।

নেচে ওঠ কৃষ্ণচূড়া , নেচে ওঠ আকাশ দেখে
বেঁচে ওঠ বুকের মধ্যে মাটির ওপর ভরসা রেখে
নেচে ওঠ বৈশাখী দিন , নেচে ওঠ ঝড়ের তালে
বেঁচে ওঠ বুকের মধ্যে আষাঢ় শ্রাবন মেঘের জলে।

নেচে ওঠ বিষন্নতা , নেচে ওঠ অশ্রুকণা
বেঁচে ওঠ বুকের মধ্যে উদাসী এক অন্যমনা
নেচে ওঠ সাতটি সাগর , নেচে ওঠ উর্মিমালা
বেঁচে ওঠ বুকের মধ্যে সমুদ্দুরে ভাসার পালা।

নেচে ওঠ সৃষ্টিছাড়া , নেচে ওঠ খ্যাপার মত
বেঁচে ওঠ বুকের মধ্যে না লেখাসব পদ্য যত।

শেয়ার করুন:

বিদ্রোহ

যাও গান আণবিক বোমাটাকে ধরোযদি পারো পোখরানে চাষবাস করো,যাও গান বিজ্ঞানীদের গিয়ে বলোধ্বংসের ত্বত্তটা ভুলে যাই চলো। যাও গান নেতাদের

আরও পড়ুন / শুনুন >